1 Answers
২ নম্বর ও ৩ নম্বর তথ্য দুটি অধিকারের একই দিককে নয়, বরং ভিন্ন দিককে নির্দেশ করছে।
অধিকারের অন্যতম ধরন হলো সামাজিক অধিকার। সমাজে সুখ-শান্তিতে বসবাস করার জন্য আমরা সামাজিক অধিকার ভোগ করি। যেমন- জীবন রক্ষা, স্বাধীনভাবে, চলাফেরা ও মত প্রকাশ, পরিবার গঠন, শিক্ষালাভ, আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভ, সম্পত্তি লাভ ও ধর্মচর্চা ইত্যাদি অধিকার। ২ নম্বর তথ্যে দেখা যায়, বছরের ১ম দিন নতুন পাঠ্যবই পেয়ে ছাত্র-ছাত্রীরা মনের আনন্দে নিয়মিত স্কুলে যেতে শুরু করল। এটি সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত শিক্ষার অধিকারকে নির্দেশ করছে।
অধিকারের অন্য আরেকটি ধরন হলো রাজনৈতিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং সকল প্রকার অভিযোগ থেকে আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়া রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। এসব অধিকার ভোগের বিনিময়ে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়। ৩ নম্বর তথ্যে লক্ষ করা যায়, নির্বাচকমণ্ডলী তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছে। যেহেতু নির্বাচনে ভোটাধিকার রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত সেহেতু বলা যায় ৩ নম্বর তথ্য রাজনৈতিক অধিকারকে নির্দেশ করছে।
পরিশেষে বলা যায়, ২ নম্বর তথ্য সামাজিক অধিকারের এবং ৩ নম্বর তথ্য রাজনৈতিক অধিকারের ইঙ্গিতবহন করছে। আর এ কারণেই ২ নম্বর ও ৩ নম্বর তথ্য দুটি অধিকারের একই দিক নয় বরং দুটি ভিন্ন দিককে নির্দেশ করছে।