1 Answers

উদ্দীপকে নাবিলের পঠিত বিষয়টি পৌরনীতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত।

পৌরনীতি ও নাগরিকতা নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করে। সংবিধান, রাষ্ট্র, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার, প্রশাসন, স্বাধীনতা, আইন, সাম্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইত্যাদি পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয়। পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু ব্যাপক এবং তার পরিসর দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। বস্তুত, পৌরনীতি ও নাগরিকতা রাষ্ট্র, সরকার ও নাগরিক জীবন সম্পর্কিত বিজ্ঞান।
উদ্দীপকে দেখা যায়, নবম শ্রেণির মানবিক শাখার ছাত্র নাবিলের একটি পাঠ্যপুস্তকে মানুষের আচরণ, দায়িত্ব ও কর্তব্য, অধিকার, রাষ্ট্র, সংবিধান ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। বিষয়টি অধ্যয়নের মাধ্যমে তার নাগরিক সচেতনতাবোধ জাগ্রত হয়। ঐ পাঠ্যপুস্তকটি হলো পৌরনীতি ও নাগরিকতা, যাতে এ সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করা হয়। এর ফলে নাগরিকদের মধ্যে নিজের আচরণ, দায়িত্ব ও কর্তব্য, অধিকার, রাষ্ট্র ও সংবিধান ইত্যাদি বিষয়ে সচেতনতা জাগ্রত হয়।

5 views

Related Questions