1 Answers

রাষ্ট্র সৃষ্টির অন্যতম মতবাদ হলো ঐশী মতবাদ।
ঐশী মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে প্রচলিত সবচেয়ে প্রাচীন মতবাদ। এতে বলা হয়, স্বয়ং বিধাতা বা স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং তিনিই এটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শাসক পাঠিয়েছেন। শাসক তাঁর প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টার কাছে দায়ী, জনগণের কাছে নয়। ঐশী মতবাদে শাসকের আদেশ অমান্য করা জনগণের জন্য গর্হিত অপরাধ। কারণ, তার আদেশ অমান্য করা বিধাতার আদেশ অমান্য করার শামিল। ঐশী মতবাদ অনুসারে শাসক একাধারে রাষ্ট্র এবং ধর্মীয় প্রধান।

15 views

Related Questions