1 Answers
নিপুর পোশাক সকলের কাছে প্রশংসনীয়। কারণ তিনি পোশাক তৈরির আগে ভালোভাবে ড্রাফটিং করে নেন।
ড্রাফটিং করে নিলে পোশাক ঠিকমতো ছাঁটা যায়। প্রয়োজনে পোশাকের ডিজাইনে পরিবর্তন করা যায়। একই সাইজের অনেকগুলো পোশাক একসাথে ছাঁটা যায় ও কাপড়ের অপচয় রোধ করা যায়। পোশাক ছাঁটতে সময় কম লাগে। এছাড়া কাপড়ের বাড়তি ছাঁট বা টুকরা দিয়ে ছোটদের পোশাক ছাড়াও ঘরের প্রয়োজনীয় নানা সামগ্রী তৈরি করা যায়। আবার ড্রাফটিং এর ওপর ভিত্তি করে নানা ধরনের বৈচিত্র্যময় নকশার পোশাক সহজে তৈরি করা যায়।
পোশাক তৈরিতে ড্রাফটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিপু এ বিষয়টি মাথায় রেখে পোশাক ড্রাফটিং, ছাঁটাই ও সেলাই করেন। ফলে তার পোশাকের কোনো ত্রুটি থাকে না। পোশাকটি গায়ে ঠিকভাবে ফিটিং হয় বলে ব্যক্তিকেও দেখতে সুন্দর লাগে। এজন্যই নিপুর পোশাক সকলের কাছে প্রশংসনীয় হয়।