1 Answers

উদ্দীপকে উল্লেখিত সমস্যার সমাধানে তথা অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য আইন প্রয়োগের পাশাপাশি অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।
আইন ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক হিসেবে কাজ করে। সব ধরনের বিরোধী শক্তিকে প্রতিহত করে আইন স্বাধীনতাকে রক্ষা করে। ব্রিটিশ দার্শনিক জন লকের মতে, "যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না।" আইন ও স্বাধীনতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলেও কেবল আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে স্বাধীনতা ভোগ করা যায় না। এর জন্য প্রয়োজন সাম্য। আইনের পাশাপাশি সাম্য প্রতিষ্ঠা করা গেলে স্বাধীনতা ভোগ করা সহজ হয়। এজন্যই অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে। যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের কাজ করা ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। তাহলেই প্রতিষ্ঠা হবে অর্থনৈতিক সাম্য।
উদ্দীপকের আমেনা সংসারের অভাব ও অশান্তি থেকে মুক্তির লক্ষ্যে গার্মেন্টসে কাজ করতে চাইলে তার স্বামী তাকে চাকরি করার অনুমতি দেয়নি। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে এভাবে কাউকে অর্থনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত করার সুযোগ থাকে না।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কেবল আইনের কঠোর প্রয়োগই অর্থনৈতিক স্বাধীনতার জন্য যথেষ্ট নয়। আইনের পাশাপাশি অর্থনৈতিক সাম্যও প্রতিষ্ঠা করতে হবে।

5 views

Related Questions

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তিন বছর ধরে ৭ শতাংশের ওপরে যা নিয়ে দেশের নীতিনির্ধারকসহ বিভিন্ন মহল স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত। এই উচ্ছ্বাসে বাড়তি মাত্রা যোগ করেছে এইচএসবিসি গ্লোবাল রিসার্চের হালনাগাদ একটি প্রতিবেদন। এই প্রতিবেদন অনুসারে ২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৬তম অর্থনীতির দেশ, এখন যে অবস্থানে আছে অস্ট্রিয়া । কিন্তু জিডিপি প্রবৃদ্ধির উচ্চ হারই শেষ কথা নয়, নয় একমাত্র অভীষ্ট। এটি অর্থনীতির আকার বা পরিমাণ নির্দেশ করে মাত্র। বরং নীতিনির্ধারক মহলের কাছে টেকসই প্রবৃদ্ধি ও প্রবৃদ্ধির গুণগত দিকটি বেশি গুরুত্বপূর্ণ। শুধু উচ্চ হারে প্রবৃদ্ধি বিশ্বের বহু দেশেই গরিবি যথেষ্ট কমাতে পারেনি, পারেনি সমাজে আয়বৈষম্য কমাতে, বরং তা বাড়িয়েছে। আসলে গরিবি কমা বা আগের তুলনায় বেশি মানুষের উন্নততর জীবনযাপনের সুযোগ সৃষ্টি হওয়া নির্ভর করে প্রবৃদ্ধির বণ্টনের ওপর। বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি এখনো সম্পদের সুসম বা ন্যায্য বণ্টন নিশ্চিত করতে পারেনি, তা বিভিন্নভাবে সমাজে প্রতিফলিত হয়। (Translate into English)
1 Answers 6 Views