1 Answers

"দেবতাদের ভিন্ন ভিন্ন প্রকাশ" বলতে দেবতারা হচ্ছেন ঈশ্বরের শক্তির ভিন্ন ভিন্ন প্রকাশ। পান, যিনি ভাস্কর, যিনি দান করেন, তিনিই দেবতা। আবার যিনি নিজে প্রকাশ পেয়ে অন্যকে প্রকাশ করেন তিনিও দেবতা। পুরাণে দেবতাদের প্রতিমা নির্মাণ করে পূজা করার বিধান রয়েছে। দেবতাদের বিভিন্ন গুণ বা ক্ষমতার জন্য তাঁদের পূজা করা হয়। পূজার মাধ্যমে দেবতারা খুশি হন। মানুষ দেবতাদের কৃপা লাভ এবং সুখ-শান্তিতে বসবাস করার জন্য দেবতাদের পূজা করে। দেবতাদের পূজা করলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং অভীষ্ট দান করেন। ঈশ্বর সীমাহীন গুণ ও ক্ষমতার অধিকারী। তিনি যখন নিজের গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষরূপে প্রকাশ করেন, তখন তাকে দেবতা বলে। দেবতারা আলাদা গুণ বা শক্তির অধিকারী হলেও ঈশ্বর নন। দেবতারা ঈশ্বরের গুণ বা শক্তির ভিন্ন ভিন্ন প্রকাশ।

 

6 views