1 Answers

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি 'পারস্পরিক আস্থা ও বিশ্বাস' বৈশিষ্ট্যের অভাবে বিলুপ্ত হয় বলে আমি মনে করি।

পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে অংশীদারি ব্যবসায় পরিচালিত হয়। এ ব্যবসায়ে অংশীদাররা পরস্পরের প্রতিনিধিত্ব করে। এখানে একজন অংশীদারের কাজের দায়ভার অন্য অংশীদারদের বহন করতে হয়। অংশীদারদের পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ঘাটতি হলে ব্যবসায় অস্তিত্ব সংকটে পড়ে।
উদ্দীপকের 'ফাল্গুনী' একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঘর সাজানোর বিভিন্ন হস্তশিল্প সামগ্রী তৈরি করে। ব্যবসায়ের অংশীদার মি. রোহান হস্তশিল্পের কাঁচামাল কেনার কাজ করেন। একদিন তার হিসাবে গরমিল দেখা দেয়। এতে অন্য অংশীদার মি. সোহান তাকে সন্দেহ করেন। এই বিরোধের কারণেই পরবর্তীতে ব্যবসায়টির বিলুপ্তি হয়।
অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাব থাকলে অংশীদারি ব্যবসায় পরিচালনা কঠিন হয়ে যায়। হস্তশিল্প সামাগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাল্গুনী-এর ক্ষেত্রে মি. সোহান ব্যবসায়ের অন্য অংশীদার মি. রোহানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। তিনি মি. রোহানের স্বচ্ছতার ব্যাপারে আস্থাশীল নন। এ কারণেই মূলত তাদের মধ্যে পারস্পরিক বিরোধ দেখা দেয়। ফলে পরবর্তীতে ব্যবসায়টির বিলোপসাধন করতে হয়। তাই বলা যায়, অংশীদারদের পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাবই উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিলোপসাধনের কারণ।

4 views

Related Questions