1 Answers
উক্ত প্রতিষ্ঠান তথা জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিরলস কাজ করার মাধ্যমে অবদান রাখতে সক্ষম হয়েছে।
বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব পালনের লক্ষ্য নিয়ে ১৯৪৫ সালে ৫০টি রাষ্ট্র নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৯৩। এ সংস্থাটির বিভিন্ন শাখার সাহায্যে আন্তর্জাতিক শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বের প্রায় সব শান্তিকামী রাষ্ট্র জাতিসংঘের সদস্য। সংস্থাটির প্রচেষ্টায় লিবিয়া, ইন্দোনেশিয়া ও ইন্দোচীন জনপদগুলো স্বাধীন হতে পেরেছে। সর্বশেষ সংস্থাটির ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছে। সংস্থাটি ১৯৫৬ সালের সুয়েজ সংকট, ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধ এবং ১৯৯৫ সালের বসনিয়ার যুদ্ধ অবসানে অনন্য সাধারণ ভূমিকা রেখেছে। বিশ্বে উন্নয়নশীল ও অনুন্নত জাতিসমূহের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য জাতিসংঘ শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে এর বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রচুর সাহায্য ও সহযোগিতা করছে। যে সকল মহান আদর্শকে সামনে রেখে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল তার সবটা না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এর ভূমিকা ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে।
তাই বলা যায়, এ সংস্থাটি বিশ্ব নিরাপত্তা রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রেখেছে।