1 Answers

উদ্দীপকে উল্লিখিত ব্যাংক গ্রামীণ ব্যাংক। হতদরিদ্র, সহায়-সম্বলহীন মাষের আর্থিক উন্নতিতে গ্রামীণ ব্যাংকের অবদান অপরিসীম।

গ্রামীণ হতদরিদ্র, অসহায়, প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক হিসেবে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। নোবেলজয়ী প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস ব্যাংকটির প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকটি, বিনা জামানতে ঋণ প্রদানের মাধ্যমে সুখ্যাতি অর্জন করেছে। গ্রামীণ বেকার প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারীদের মাঝে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। কিন্তু উপযুক্ত সুযোগ- সুবিধার অভাবে তারা তাদের এ সৃজনশীল প্রতিভাকে কাজে লাগাতে পারে না। তাদের কোনো সম্পদ না থাকায় ব্যাংক ঋণ পায় না। আর মহাজনরা যে শর্তে বা সুদে ঋণ দেয় তা থেকে তাদের কোনো উপকার হয় না। ফলে এদের এ প্রতিভা নষ্ট হয়। গ্রামীণ ব্যাংক এরূপ শ্রেণিকে জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলে। তাদেরকে উপযুক্ত, সুযোগ-সুবিধা দেয়। এভাবে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে গ্রামীণ ব্যাংক অনেক বড় সাফল্য অর্জন করেছে। তাদের স্বাবলম্বী করে তুলেছে। ক্ষুদ্রঋণের মাধ্যমে বিপুল সংখ্যক জনগণের ভাগ্য পরিবর্তনে সহায়তা করেছে। তৃণমূলের উন্নয়নে কার্যকরী ভূমিকা পালনে সহায়ক হয়েছে। উদ্দীপকে জরিনা একজন অসহায় নারী হিসেবে জামানত ছাড়া গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সেলাই মেশিন ক্রয় করে স্বাবলম্বী হয়। তার মতো অনেক নারী এভাবে স্বাবলম্বী হচ্ছে।

তাই বলা যায়, হতদরিদ্র, সহায়-সম্বলহীন মানুষের আর্থিক উন্নতিতে গ্রামীণ ব্যাংক যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।

4 views

Related Questions