1 Answers

মাছ চাষে অধিক উৎপাদন পাওয়ার জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য প্রয়োগ জরুরি।
মাছ চাষকে লাভজনক করতে হলে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাইরে থেকে যেসব খাদ্য সরবরাহ করা হয় তাকে সম্পূরক খাদ্য বলে।
সম্পূরক খাদ্য প্রয়োগে-
i. মাছকে নিয়মিত সম্পূরক খাবার সরবরাহ করলে অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায়।
ii. অল্প সময়ে বড় আকারের সুস্থসবল পোনা উৎপাদন করা যায়।
iii. পোনার বাঁচার হার বেড়ে যায়।
iv. মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
v. মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে।
vi. মাছ পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে।
vii. সর্বোপরি কম সময়ে জলাশয় থেকে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া সম্ভব হয়।
উপরের আলোচনা থেকে বলা যায়, সম্পূরক খাদ্য প্রয়োগ ব্যতীত মাছ চাষ করে সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই আরমানের পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগ সম্পূর্ণ যৌক্তিক ও কার্যকর সিদ্ধান্ত।

5 views

Related Questions