1 Answers

"উদ্দীপকের স্তবক-২ 'কপোতাক্ষ নদ' কবিতার মূল চেতনাকে ধারণ করেছে।'- উক্তিটি যথার্থ। 

জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি। তাই মানুষ তার জন্মভূমি ছেড়ে যত দূরেই যাক না কেন, স্বদেশভূমিকে সে কখনই ভুলতে পারে না। জন্মভূমির প্রতি গভীর অনুরাগ, আবেগ, ভালোবাসা মানুষ কখনই হারিয়ে ফেলে না। প্রবাসে থাকলেও মানুষ স্বদেশের কথা ভেবে আবেগে আপ্লুত হয়।

উদ্দীপক-২-এ প্রিয় জন্মভূমির শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে। কবির প্রিয় দেশটি অতুলনীয়। এমন দেশ পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। কেননা কবি মনে করেন তাঁর জন্মভূমি সব দেশের রানি। এখানে মাতৃভূমির প্রতি কবির যে অনুরাগ প্রকাশ পেয়েছে তা 'কপোতাক্ষ নদ' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। আলোচ্য কবিতায় কবি স্বদেশে শৈশব-কৈশোরের আনন্দ-বেদনার সঙ্গে মিশে থাকা কপোতাক্ষ নদের কথা বলেছেন। 'কপোতাক্ষ নদ' কবির স্মৃতিতে চির উজ্জ্বল হয়ে আছে। এ নদের জল কবির কাছে মাতৃদুগ্ধের মতো। কপোতাক্ষের প্রতি কবির এ অনুরাগ ও স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে, যা উদ্দীপক-২-এর মূলভাবকে নির্দেশ করে।

'কপোতাক্ষ নদ' কবিতায় কবি তাঁর প্রবাসজীবনে জন্মভূমি থেকে অনেক দূরে অবস্থান করে শৈশব-কৈশোরের প্রিয় নদকে স্মরণ করেছেন। এতে স্বদেশের প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। এই স্বদেশ অনুরাগের দিকটি উদ্দীপক-২-এ প্রতিফলিত হয়েছে। উদ্দীপক-২-এ অপূর্ব সুন্দর রূপের যে দেশটির কথা বলা হয়েছে তা 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত কবিরই দেশ। এই বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions