1 Answers
"বই শুধু জ্ঞান পরিবেশন করে না, মনের খোরাকও যোগায়"- উক্তিটি যথার্থ।
বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। বই পড়ার মাধ্যমে জ্ঞানের আলোয় মানুষ আলোকিত হয়। লাইব্রেরি মানুষের মন ও আত্মার জ্ঞানপিপাসার নিবৃত্তি ঘটায়। মনকে সজীব ও সতেজ রাখে।
'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। বই পড়ার সাথে সাথে সাহিত্যের রস উপভোগ করার কথাও বলেছেন। কারণ সাহিত্যচর্চা বা বই পড়া জীবনচর্চারই আরেক নাম। লেখকের মতে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। আনন্দের স্পর্শেই মানুষের মন-প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়। মানুষকে এই আনন্দ এনে দেয় বই। লেখক মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। তার জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। উদ্দীপকের ফজর আলী একজন কৃষক হলেও সে বই পড়তে ভালোবাসে। নাতির কথামতো সে লাইব্রেরিতে গিয়ে বই পড়তে শুরু করে। বই পড়ার প্রতি তার অন্যরকম প্রীতি জেগে ওঠে। তার মতে বই শুধু জ্ঞান পরিবেশন করে না, মনের খোরাকও জোগায়।
উদ্দীপকের কৃষক ফজর আলী লাইব্রেরিতে গিয়ে কৃষির ওপর অনেক বই পড়ে। বই পড়ার প্রতি তার আসক্তি জন্মায়। সে উপলব্ধি করে বই শুধু তাকে জ্ঞান দেয়নি, তার মনকেও সজীব করেছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক এই বিষয়টির প্রতি লক্ষ রেখেই সবাইকে বই পড়তে আহ্বান জানিয়েছেন। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।