1 Answers

এ পৃথিবীর মনোমুগ্ধকর প্রকৃতি বৈচিত্র্যময়। এ প্রকৃতিতে কোথাও নীল আকাশ, কোথাও দাঁড়িয়ে আছে অদ্রভেদী মহিমায় পর্বতমালা কোথাও শ্বেত-তুষার সূর্যোজ্বল মুকুট, আবার কোথাও নৃত্যের ছন্দে নেমে আসা ঝর্ণা আর নদনদীর স্রোতধারা। ঋতুচক্রের পালাবদলে প্রকৃতির রূপ সর্বদা পরিবর্তনশীল। কোথাও শ্যামল প্রান্তর আবার কোথাও ধু ধু মরুভূমি। কোথাও গহীন অরণ্য আবার কোথাও লোকালয়। গহীন অরণ্যে কত রংবেরঙের পাখি, তাদের মুখে সুমধুর কাকলী এসব কিছুই ঈশ্বরের দান। সবকিছুতেই একমাত্র ঈশ্বরের অস্তিত্ব সবসময় খুঁজে পাওয়া যায়।

মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে অসীম ঈশ্বরের উপলব্ধির মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পাবে। কারণ ঈশ্বরই এসব কিছু সৃষ্টি করেছেন। প্রকৃতির রূপ বৈচিত্র্যের মাঝে ঐক্য পরিলক্ষিত হয়। কারণ ঈশ্বর এগুলো নিজের হাতে অত্যন্ত দক্ষভাবে নিয়ন্ত্রণ করেছেন। ঈশ্বর এগুলোকে নিয়ন্ত্রণ করেছেন বলেই প্রকৃতির মাঝে ঐক্য ও শৃঙ্খলা সবসময় বিরাজ করে।

4 views

Related Questions