1 Answers
উদ্দীপকে উল্লিখিত বিভাজন দুটি হলো অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজন। এককোষী জীব যেমন- ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা প্রভৃতিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। অপরদিকে উচ্চ শ্রেণির জীবের দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে দৈহিক বৃদ্ধি করে। উভয় প্রক্রিয়ার বিভাজনের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-
অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সাধারণত প্রোক্যারিওটিক বা আদিকোষে সংঘটিত হয়। কিন্তু মাইটোসিস কোষ বিভাজন ইউক্যারিওটিক বা প্রকৃতকোষে সংঘটিত হয়। ইহা পাঁচটি ধাপে সংঘটিত হয়। কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়া সরাসরি বা প্রত্যক্ষভাবে সংঘটিত হয়।
মাইটোসিস একটি সরল কোষ বিভাজন প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য কোষগুলো জেনেটিক্যালি একই প্রকৃতির। কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়াগুলো জেনেটিক্যালি একই প্রকৃতির নয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজনে এটি সৃষ্টি হয় না।
সুতরাং অ্যামাইটোসিস ও মাইটোসিস দুটো আলাদা কোষ বিভাজন প্রক্রিয়া।