1 Answers

উদ্দীপকে নির্দেশিত কোষ বিভাজন দুটি হলো যথাক্রমে মাইটোসিস ও মায়োসিস। এ কোষ বিভাজন দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
নিচে তা বিশ্লেষণ করা হলো-

  • মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে হয়ে থাকে। অপরদিকে, মায়োসিস কোষ বিভাজন জীবের জনন মাতৃকোষে হয়।
  • মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দু'টি অপত্য কোষের সৃষ্টি করে। অপরপক্ষে, মায়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে।
  • মাইটোসিসে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়। কিন্তু মায়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দু'বার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়।
  • মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। পক্ষান্তরে, মায়োসিস কোষ বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়।
  • মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিংওভার হয় না। কিন্তু মায়োসিস কোষ বিভাজনে ক্রসিংওভার হয়।
5 views

Related Questions