1 Answers
উদ্দীপকের জন স্বাধীনতা ও বাধ্যতার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজের লোকজনকে পরিচালনা করেন। এ সম্পর্কে ব্যাখ্যা হলো-
মানুষ যুক্তিবুদ্ধিসম্পন্ন প্রাণী। ঈশ্বর নিজ প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছেন। তিনি মানুষকে স্বাধীনতা দিয়েছেন ও কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছেন। কোনো দল বা গোষ্ঠী, সমাজ বা প্রতিষ্ঠান, দেশ বা জাতিকে পথনির্দেশনা বা পরিচালনাদানের জন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে যে ক্ষমতা বা শক্তি দেওয়া হয় তাকে কর্তৃত্ব বলে। এ ক্ষমতা তাদের দেওয়া হয় যেন তারা তাদের অধীনস্থদের সঠিক পরিচালনা দিতে পারেন; তাদের অধিকার আদায়ের পথ দেখান, নিয়ম শৃঙ্খলা রক্ষা ও উন্নতি সাধনের জন্য কাজ করেন। দলনেতা ভালোভাবে শাসন করা অর্থ অধিকারের নিশ্চয়তাদান করা এবং দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকা নয় বরং সবার মাঝে সঠিক সম্পর্ক, ন্যায্যতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার স্বাভাবিক সদিচ্ছা থাকাও বাঞ্ছনীয়। একটি মানবদেহ যেমন- মস্তক দ্বারা পরিচালিত হয় তেমনি পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি সঠিক নেতৃবৃন্দ দ্বারা পরিচালিত হলে সর্বপর্যায়ে উন্নয়ন অবশ্যম্ভাবী। কোনো প্রতিষ্ঠানই সঠিক। পরিচালক ছাড়া কার্যকর হতে পারে না।
উদ্দীপকের জন ধনী হওয়া সত্ত্বেও গরিব-দুঃখী মানুষের উন্নয়নের কথা ভাবেন বলেই সবসময় তাদের সেবা করে যান, সঠিক সিদ্ধান্ত দেন ও তাদের সচেতন করে তোলেন। মূলত কর্তৃত্ব হলো জীবনদানের ক্ষমতা। এ ক্ষমতা ব্যক্তিকে তার ব্যক্তিসত্তায় বেড়ে উঠতে সাহায্য করে।
মূলকথা: কতদানের ক্ষমতা।