1 Answers
মিম পরিষ্কারক হিসেবে সাদা কাপড়ে বিভিন্ন পরিষ্কারক দ্রব্য ব্যবহার করে।
বস্ত্র ধৌতকরণের আগেই বস্ত্রের তত্ত্বর প্রকৃতি, ময়লার ধরন, রং, আকার-আয়তন ইত্যাদি বিষয় বিবেচনা করে উপযুক্ত পরিষ্কারক দ্রব্য সংগ্রহ করে নিতে হবে।
মিম সাদা কাপড় পরিষ্কারের ক্ষেত্রে আগে তার ধরন জেনে নেয়। যেমন- সুতি ও লিনেন কাপড় হলে সে সাবান ও ঠান্ডা পানি ব্যবহার করে তা পরিষ্কার করে। কিন্তু যদি সাদা কাপড়টি রেশমি ও পশমি বস্ত্রের হয় তাহলে ডিটারজেন্ট পাউডার এবং ঈষদুষ্ণ পানি ব্যবহার করে। কাপড়ের ময়লা পরিষ্কার করার পর বড় বালতি বা গামলায় বেশি করে পানি নিয়ে কাপড় বারবার ধুয়ে ময়লা ও সাবান পানি ছাড়িয়ে নেয়। সুতি সাদা কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য সে নীল ব্যবহার করে।
4 views
Answered