1 Answers

পরিষ্কার-পরিচ্ছন্ন, উজ্জ্বল ও মসৃণ এবং সুবিন্যস্ত চুল ব্যক্তিত্বের পরিচয় বহন করে।

নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা মানুষের সহজাত প্রবৃত্তি। পরিপাট্য বজায় রাখার জন্য চুল, চোখ, দাঁত, নখ ইত্যাদির পরিচ্ছন্নতা ও স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে হবে।

মলির চুলগুলো লম্বা হলেও এর রং ফিকে ও অমসৃণ। এজন্য মলিকে নিয়মিত চুল আচঁড়াতে হবে ও পরিষ্কার রাখতে হবে। অল্প ক্ষারযুক্ত সাবান, প্রাকৃতিক উপকরণ যেমন- মসুরের ডালের পানি, মেথি বাটা, ডিমের মিশ্রণ, লেবুর রস ইত্যাদি ব্যবহার করতে হবে। চুলের মসৃণতা বৃদ্ধির জন্য নিয়মিত তেলের সাথে লেবুর রস, চায়ের লিকার, টকদই ইত্যাদি ব্যবহার করতে হবে। এছাড়া ভিটামিন 'এ' জাতীয় খাবার গ্রহণ করেও মলি তার চুলের রং ও মসৃণতা ফিরিয়ে আনতে পারে।

4 views

Related Questions