1 Answers

মলি ব্যাংকার হওয়ার লক্ষ্যে ব্যবসায় শিক্ষা বিভাগ বেছে নিয়েছে। যা তার মধ্যবর্তী লক্ষ্য। মলির এ লক্ষ্য পূরণে মা-বাবার ভূমিকা অপরিহার্য।

একটি পরিবারের সকলেই কোনো না কোনো লক্ষ্য স্থির করে। এই লক্ষ্যসমূহ পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সহজেই অর্জন করা সম্ভব হয়। তাই এক্ষেত্রে মিলির মা-বাবার সহযোগিতাই পারে তাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে। সাধারণত মূল্যবোধের ভিত্তিতে লক্ষ্য স্থির হয়ে থাকে। যখন পরিবারের কোনো সদস্য মূল্যবোধের ভিত্তিতে লক্ষ্য স্থির করে তখন পরিবারের অন্যান্য সদস্যরাও তার লক্ষ্য পূরণে সচেষ্ট 'হয়। এতে দ্বন্দ্বও কম হয়।

মিলির পিতামাতা সর্বদা তার লেখাপড়ার সার্বিক তত্ত্বাবধান করবেন। যা তার মধ্যবর্তী লক্ষ্য ব্যবসায় শিক্ষা বিষয়ে পড়াশোনায় সহায়ক। নিয়মিত স্কুলে যাওয়া, পড়াশোনা করা ইত্যাদি বিষয়ে তার মা সার্বক্ষণিক নজর করবেন। ফলে মিলিকে তাৎক্ষণিক লক্ষ্যগুলোও সহজেই পূরণ হবে। এভাবেই পরিবারের সদস্যদের সম্মিলিত সহযোগিতা মিলিকে তার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্থাৎ ব্যাংকার হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করবে। 

সুতরাং বলা যায় মিলির মধ্যবর্তী লক্ষ্য ব্যবসায় শিক্ষা বিষয়ে পড়ে ব্যাংকার হওয়াতে মা-বার ভূমিকা অনেক বেশি।

5 views

Related Questions