1 Answers

মলির কাপড়ে ব্লকের ছাপ না লাগার কারণ হলো সে সঠিকভাবে ব্লকের রং তৈরি করেনি। 

বস্ত্র ছাপার ইতিহাসে সর্বপ্রথম যে কৌশল অবলম্বন করা হয়েছিল তা হচ্ছে ব্লক। এর মাধ্যমে নকশানুযায়ী নির্দিষ্ট স্থানে ছাপা দিয়ে সাধারণ কাপড় অসাধারণ করে তোলা যায়।

মলি এক গামলা পানির মধ্যে রং গুলে ব্লকের ছাপ দিয়ে টপসটি ব্লক করে। এতে করে কাপড়ে ছাপ ঠিকমতো লাগেনি। কারণ কাপড়ে রং লাগানোর জন্য কাপড়টিতে যে রং ব্যবহার করা হবে তা ঠিকমতো তৈরি করে নিতে হবে। এজন্য ২৪ ঘণ্টা আগেই আধা লিটার পানিতে ১ তোলা ফাইন গাম মিশিয়ে রাখতে হবে। এরপর পরিষ্কার পাত্রে হালকা গরম পানিতে রং গুলে ইউরিয়া সার, খাবার সোডা, কাপড় কাচার সোডা, রেজিস্ট সল্ট রঙের সাথে মিশিয়ে তৈরিকৃত গামের সাথে একত্র করে মেশাতে হবে। এ পদ্ধতিতে তৈরিকৃত রং কাপড়ে ছাপার কাজে ব্যবহার করলে মলির কাপড়ে ঠিকমতো রং লাগতো। মলি ব্লক করার পরিমাণ ও উপকরণগুলো সম্পর্কে সঠিকভাবে জেনে কাজ করেনি বলেই তার কাপড়ে ব্লকের ছাপ লাগেনি।

4 views

Related Questions