1 Answers

উদ্দীপকের রুবার স্বামী তাকে বিবাহ বার্ষিকীতে কার্ড উপহার দেয়, সেটা ইংরেজিতে ছাপা। এতে রুবা ব্যথিত হয়। রুবার এ চেতনায় ১৯৫২ এর ভাষা আন্দোলনের প্রভাব রয়েছে। এ আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।।
ভাষা আন্দোলন ছিল জাতীয় ঐক্যের প্রতীক। এ আন্দোলনকে পরবর্তীকালে সব আন্দোলনের প্রাণশক্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক পুনর্বিন্যাস ও পুনর্জাগরণ আরও গতিশীল হয়। এটি ছিল রাজনৈতিক প্রেরণার উৎস। এর মাধ্যমে বাঙালি জাতি নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। বস্তুত ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আন্দোলনের প্রথম পদক্ষেপ। ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে ১৯৬২ সালের ছাত্র আন্দোলন তথা শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সকল শ্রেণি পেশার মানুষই সমানভাবে অংশগ্রহণ করে। এসব আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং বাঙালি নবচেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে। সর্বোপরি এসব আন্দোলনে সবার অংশগ্রহণের ফলে অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ হয়।
উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট যে, ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

5 views

Related Questions