1 Answers

উদ্দীপকে S, K ও T অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বাংলাদেশ T-অঞ্চলের অর্থব্যবস্থা বা মিশ্র অর্থব্যবস্থা অনুসরণ করে। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আরও একটি অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। সেটি হলো মিশ্র অর্থনীতি। এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে উঠেছে। বাংলাদেশে উক্ত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বিদ্যমান। উদ্দীপকের 'T' অঞ্চলের যে অর্থব্যবস্থা তার বৈশিষ্ট্যের উপস্থিতি বাংলাদেশের অর্থব্যবস্থাতেও রয়েছে। মিশ্র অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বাজারে চাহিদা ও যোগানের স্বতঃস্ফূর্ত ক্রিয়া-বিক্রিয়া বিদ্যমান। ক্রেতা ও বিক্রেতা দ্বারাই পণ্যের দাম নির্ধারিত হয়। এ অর্থব্যবস্থায় ভোগকারী অবাধে সাধারণ দ্রব্য ক্রয়-বিক্রয় ও ভোগ করতে পারে। তবে বিশেষ অবস্থায় বা দুর্যোগকালীন সময়ে উৎপাদন বিপর্যয় ঘটলে সরকার যেকোনো দ্রব্যের ক্রয়-বিক্রয়ে পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে। মিশ্র অর্থনীতিতে উৎপাদনের যে অংশ সরকারি নিয়ন্ত্রণাধীন, সে অংশ মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয় বরং সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে।

অতএব দেখা যায়, উদ্দীপকের 'T' অঞ্চলের সকল বৈশিষ্ট্যই বাংলাদেশের মিশ্র অর্থব্যবস্থায় বিদ্যমান। তাই আমি মনে করি 'T' অঞ্চলের অর্থব্যবস্থাই বাংলাদেশ অনুসরণ করে। 

6 views

Related Questions