1 Answers

পুষ্টিবিদ হওয়ার কারণে নিলয়ের মায়ের পুষ্টিগুণ সম্পর্কে সঠিক ধারণা রয়েছে। তার এ জ্ঞান নিলয়ের সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সঠিক মাত্রার পুষ্টি উপাদান প্রদান করে বিভিন্ন বয়সের চাহিদা মেটানোর জন্য খাদ্য ও পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। পুষ্টি সম্পর্কে জ্ঞান থাকলে সহজলভ্য খাদ্য থেকে পুষ্টিকর খাদ্য নির্বাচন করা যায়।

খাদ্য দেহের বৃদ্ধিসাধন, ক্ষয়পূরণ, কর্মশক্তি ও তাপ উৎপাদন করে দেহকে কর্মক্ষম ও সুস্থ রাখে। পরিমিত খাদ্য গ্রহণ রোগ প্রতিরোধ ব্যবস্থাও বৃদ্ধি করে। খাদ্যের উপাদানগুলো শরীরে ভিন্ন ভিন্ন কাজ করে। দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণের জন্য সুষম খাদ্যের প্রয়োজন। একজন ব্যক্তির পুষ্টি চাহিদা পূরণ করতে হলে শুধু পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা যথেষ্ট নয়। এর পরিমাণ ও প্রয়োজনীতা জানা আবশ্যক।

মিসেস ফারজানা একজন পুষ্টিবিদ। তাই খাদ্য ও পুষ্টি সম্পর্কে তার সঠিক ধারণা রয়েছে। এর ফলে তিনি তার ছেলে নিলয়ের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে পারেন। যা নিলয়ের সঠিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে। পুষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে কোন খাদ্যে কী পুষ্টি উপাদান রয়েছে, কোন খাদ্যে অধিক পুষ্টি উপাদান রয়েছে তা জানা যায়। এছাড়াও কোন বয়সে কোন পুষ্টি উপাদানটির প্রয়োজন বেশি এবং কোন খাদ্যে স্বল্প মূল্যে বেশি পুষ্টি পাওয়া যায় সে সম্পর্কেও জানা যায়। মিসেস ফারজানা নিলয়ের খাদ্য প্রস্তুতের সময় এ বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকেন। এর ফলে নিলয়ের দেহের বৃদ্ধি ও বিকাশ সঠিকভাবে হচ্ছে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। যার কারণে সুস্থভাবে সে বেড়ে উঠছে।

পরিশেষে বলা যায়, মিসেস ফারজানার পুষ্টি সম্পর্কিত জ্ঞান তার ছেলে নিলয়ের সঠিক বিকাশের গুরুপ্তপুর্ণ ভূমিকা রাখছে।

5 views

Related Questions