1 Answers
জিম একজন প্রতিবন্ধী শিশু। যে সব শিশুর শারীরিক ক্ষমতা, মানসিক যোগ্যতা, সংবেদীয় ক্ষমতা, সামাজিক ভাববিনিময় দক্ষতা ইত্যাদি বৈশিষ্ট্য স্বাভাবিক শিশুর তুলনার উল্লেখযোগ্য মাত্রায় কম থাকে তাদের প্রতিবন্ধী শিশু বলা হয়।
উদ্দীপকের জীমের আচরণ অসংগত ও আক্রমণাত্মক হলেও জিমের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি, আচরণ, কর্মকাণ্ড তার উন্নতির জন্য সহায়ক। এক্ষেত্রে সমাজেরও কিছু করণীয় আছে। যেমন- জিমের মত প্রতিবন্ধী সম্পর্কিত তথ্য স্থানীয় জনগণের সহায়তায় প্রচার করে তার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে হবে। তাকে সমাজভিত্তিক পুনর্বাসন কার্যক্রমের আওতায় চিকিৎসাসেবা, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, কাউন্সিলিং ও সহায়ক উপকরণ দেয়া যেতে পারে। জিমকে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ দিয়ে সম অধিকার নিশ্চিত করা প্রয়োজন। এজন্য প্রশিক্ষণসহ সমাজের সর্বস্তরের লোক পুঁজি সরবরাহের ব্যবস্থা করতে পারে। এছাড়া গুরুতর ও দুঃস্থ প্রতিবন্ধী শিশুদেরও তত্ত্বাবধানের জন্য যদি উপযুক্ত অভিভাবক না থাকে তবে সমাজকে তার দায়িত্ব গ্রহণের ব্যবস্থা করতে হবে।
সর্বোপরি, প্রতিবন্ধী হওয়ার কারণ প্রতিরোধ করার কিংবা প্রতিবন্ধিতার অবনতি রোধ করার জন্য সমাজ সচেতনতা, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করতে হবে।