1 Answers
কামালের চরিত্রে আখলাকে যামিমাহ বা নিন্দনীয় চরিত্রের চিহ্ন ফুটে উঠেছে। কারণ সে অসৎ চরিত্রের অধিকারী, ঘুষখোর এবং অত্যাচারী। মানব সমাজে আখলাকে যামিমাহর কুফল অত্যন্ত ভয়াবহ। এটি যেমন ব্যক্তিজীবনে অশান্তি ডেকে আনে, তেমনি ' সমাজজীবনেও বিশৃঙ্খলা সৃষ্টি করে। অসচ্চরিত্র বা চরিত্রহীন ব্যক্তি পশুর চেয়েও অধম। তার মধ্যে নীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিন্দুমাত্রও পাওয়া যায় না। সে শুধু গড়ন আকৃতিতে মানুষ; কিন্তু তার স্বভাব-চরিত্র হয় পশুর ন্যায়। নিজ স্বার্থ রক্ষার জন্য সে মানবিক আদর্শসমূহকে বিসর্জন দেয়। আখলাকে যামিমাহর ফলে সে সব রকমের অন্যায়, অত্যাচার ও অশালীন কাজে লিপ্ত হয়ে পড়ে। এমনিক হত্যা-রাহাজানি, যুদ্ধবিগ্রহ ইত্যাদিতেও জড়িয়ে পড়ে। ফলে শান্তি, নিরাপত্তা, সামাজিক ঐক্য, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। সমাজে অরাজকতা ও অশান্তি বিস্তার লাভ করে। কামালের কর্মকান্ড দ্বারা উপরিউক্ত অবস্থা তৈরি হয়। এজন্য এসব কাজ পরিত্যাজ্য।
সুতরাং বলা যায়, কামালের কর্মকাণ্ড আখলাকে যামিমার অন্তর্ভুক্ত।