1 Answers

উদ্দীপকে রোকনের করুণ পরিণতির প্রধান কারণ হলো তিনি একজন মাদক ব্যবসায়ী। প্রত্যেক নেশাজাতীয় দ্রব্যই মাদক। আল্লাহ তায়ালা মাদককে হারাম করেছেন, আর হারাম পণ্যের ব্যবসাও হারাম। রাসুল (স) বলেছেন, মাদকদ্রব্য তাই-ই যা জ্ঞানবুদ্ধি লোপ করে। মাদকের ব্যবহারের ফলে ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়। মাদকের প্রচলন একটি জাতিকে ধীর ধীরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিশ্বের প্রায় প্রতিটি দেশের সরকারই তার দেশের নাগরিকদেরকে মাদকের ছোবল থেকে রক্ষার চেষ্টা করে। ঠিক উদ্দীপকেও আমরা দেখি পুলিশ রোকনের মাদকের চালান জব্দ করে তাকে আদালতের কাছে সোপর্দ করেছে। আদালতের রায়ের ফলে রোকনের অবৈধ ব্যবসা ধ্বংস হয়েছে। আর জাতি রক্ষা পেয়েছে মাদকের মারাত্মক কুফল থেকে।

রোকন লোভে পড়ে আল্লাহর দেয়া বিধানের কথা ভুলে গিয়ে মাদকের মতো হারাম পণ্যের ব্যবসায়ে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রোকনের উল্লিখিত করুণ পরিণতির জন্য তার মাদক ব্যবসা দায়ী।

 

4 views

Related Questions