উল্লিখিত টিস্যু প্রাণিদেহে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত টিস্যুগুলো হলো আবরণী টিস্যু। প্রাণীদেহে অবস্থিত আবরণী টিস্যুগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। স্কোয়ামাস আবরণী টিস্যু ছাঁকন কাজ করে। কিউবয়ডাল আবরণী টিস্যু পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে। কলামনার আবরণী টিস্যু ক্ষরণ, রক্ষণ ও শোষণ কাজ করে থাকে। এছাড়া এই টিস্যুতে অবস্থিত জননাঙ্গের আবরণী টিস্যু শুক্রাণু ও ডিম্বাণু কোষ উৎপন্ন করে এবং প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। এছাড়া গ্রন্থি আবরণী টিস্যু বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে। সুতরাং দেখা যাচ্ছে যে, আবরণী টিস্যু কোনো অঙ্গের বা নালির ভিতরের ও বাইরের আবরণ তৈরি করে। আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে ক্ষরণ, রক্ষণ, শোষণ, ব্যাপন, পরিবহন ইত্যাদি কাজেও অংশ নেয়। আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতে পরিণত হয় এবং দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে।