1 Answers
উদ্দীপকের মহসিন দম্পতি পরিবারের অর্থনৈতিক, শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক কাজগুলো সম্পন্ন করেছেন।
উদ্দীপকের মহসিন দম্পতি দু'জনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মাধ্যমে পরিবারের অর্থনৈতিক কাজের সাথে সম্পৃক্ত। এছাড়া ব্যস্ততার মাঝেও তারা সন্তানদের লেখাপড়ার প্রতি খুবই দায়িত্বশীল ও যত্নবান। এটি হলো পরিবারের শিক্ষামূলক কাজ। পরিবারকে সমাজজীবনের শাশ্বত বিদ্যালয় বলা হয়। মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণ শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবারে ঘটে। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। সন্তানের জীবনে পরিবারের শিক্ষামূলক কাজের গুরুত্ব অপরিসীম।
মহসিন দম্পতি সন্তানদের শারীরিক বর্ধন ও মানসিক বিকাশের সার্বিক যত্ন নিজেরাই করেন। মহসিন দম্পতির এ কাজটি পরিবারের মনস্তাত্ত্বিক কাজের অন্তর্ভুক্ত। পরিবার একটি শাশ্বত ও মানবিক প্রতিষ্ঠান। যা তাদের মানসিক বিকাশ ঘটায়। আবার একজন সদস্য নিজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করে। কোনো বিষয়ে মন খারাপ হলে পরিবারের অন্য সদস্যের সাথে আলাপ- আলোচনা করে তার সমাধান করা যায়। এসব আলোচনা মানসিক ক্লান্তি মুছে দিতে সাহায্য করে। আর এগুলো পরিবারের মনস্তাত্ত্বিক কাজ।