1 Answers

আলকাস সাহেবের ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে যাওয়াকে আমি যথার্থ বলে মনে করি।
উদ্দীপকে বলা হয়েছে, আলকাস সাহেব ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যান। এটি পরিবারের বিনোদনমূলক কাজের অন্তর্ভুক্ত। পরিবারের সদস্যদের সাথে গল্প-গুজব ও হাসি-ঠাট্টা করা, গান শোনা, টিভি দেখা, সিনেমা-থিয়েটারে যাওয়া, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া প্রভৃতি পরিবারের বিনোদনমূলক কাজ। পরিবারের বিনোদনমূলক কাজটি শিশুর মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবারের উল্লেখিত কাজগুলো কিছুটা হ্রাস পেলেও উদ্দীপকের আলকাস সাহেব শত ব্যস্ততার মাঝেও তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। পরিবারের সদস্যদের মানসিক বিকাশ ও সর্বাধিক কল্যাণ সাধনে চেষ্টা করছেন। কেননা পরিবারের সদস্যদের মানসিক বিকাশ ও কল্যাণ সাধনে বিনোদনমূলক কাজের গুরুত্ব অপরিসীম।
পরিশেষে বলা যায়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে আলকাস সাহেবের পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যাওয়া তথা বিনোদনমূলক কাজটি যথার্থ।

4 views

Related Questions