1 Answers
আলভির অল্পতেই ক্লান্ত ও পড়াশোনায় অমনোযোগী হওয়ার কারণ প্রয়োজনের তুলনায় কম খাবার গ্রহণ।
দেহ গঠন ও ক্ষয়পূরণের জন্য খাদ্য আবশ্যক। পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে দেহ সুস্থ থাকে। পক্ষান্তরে দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত খাদ্য গ্রহণের ফলে দেহে বিভিন্ন পুষ্টি উপাদানের অভাব দেখা দেয়। যেমন- কার্বোহাইড্রেটের অভাবে দেহে তাপ ও শক্তি উৎপাদন ব্যাহত হয়।
অল্প খাবার গ্রহণের ফলে আলভির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তাই সে সহজেই অসুস্থ হয়ে পড়ছে। দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখতে হলে আলভিকে তার শারীরিক চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এছাড়া তার শরীরে তাপশক্তির ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে তার কাজ করার ক্ষমতা কমে গেছে। পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়। এক্ষেত্রে খাদ্যের ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জনে প্রধান ভূমিকা পালন করে। আলভির দেহে এ ধরনের খাদ্যের অভাব থাকার কারণে সে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। আর এ কারণেই তার পড়াশোনায় মনোযোগ কম।