1 Answers

শক্তি ব্যবস্থাপনার কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহার কৌশলটির অভাবে শাকিলা অল্পতে ক্লান্ত হয়ে পড়ে।

কাজের জন্য নির্ধারিত স্থানে কাজ করলে, কম শক্তি খরচ করে কাজ করা যায়। যেমন- খাবার ঘরে খাওয়ার কাজ সম্পন্ন করা, ধোয়ার স্থানে ধোয়া ইত্যাদি ব্যবস্থাগুলো সুবিধাজনক। প্রয়োজনীয় সরঞ্জামগুলো কাজের স্থানে থাকলে অযথা হাঁটা-হাটিতে শক্তির অপচয় হয় না। কাজের উপযোগী সঠিক সরঞ্জামও শক্তির সাশ্রয় করে। যেমন- ঘর মোছার জন্য কাপড়ের পরিবর্তে মপ ব্যবহার আরামদায়ক। শাকিলা এ বছর এস এস সি পরীক্ষা দিবে। তাদের বাড়িতে খাবার ঘর থেকে শোবার ঘর খানিকটা দূরে। শাকিলা খাবার ঘরে পড়ালেখা করে। পড়ার সময় তাকে বই খাতা আনতে শোবার ঘরে যেতে হয়। অল্প কিছুক্ষণ পড়ার পর সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। শোবার ঘরে শাকিলার পড়ার টেবিল থাকলে সে সেখানেই পড়তে পারত। তাকে পড়ার জন্য বার বার শোবর ঘর ও খাবার ঘরে ছোটাছুটি করতে হতো না। এর ফলে ক্লান্ত না হয়ে সে অনেকক্ষণ পড়তে পারত।

5 views

Related Questions