1 Answers

উদ্দীপকে অনিয়মিত খাদ্যাভাসের ফলে আন্ত্রিক সমস্যার কথা বলা হয়েছে। আন্ত্রিক সমস্যার কারণে বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা দেখা দেয়। নিচে শারীরিক অসুবিধা বা রোগগুলো এবং তা প্রতিকারের প্রয়োজনীয় পদক্ষেপগুলো তুলে ধরা হলো- 

i. অজীর্ণতা: এক্ষেত্রে খাদ্য হজমে ব্যাঘাত ঘটে। একে বদহজমও বলা হয়।

প্রতিকার: 

  • শুধুমাত্র ক্ষুধা লাগলেই খাওয়া উচিত, তবে অতিভোজন করা যাবে না।
  • ধীরে ধীরে উত্তমরূপে খাবার চিবিয়ে খেতে হবে।
  • ধূমপান পরিহার করতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে।

ii. কোষ্ঠকাঠিন্য: এক্ষেত্রে রোগীর পায়খানা খুব শক্ত হয় এবং দুদিন বা আরো বেশিদিন পায়খানা হয় না। 

প্রতিকার:

  • নিয়মিত শাকসবজি ও ফলমূল খেতে হবে।
  • প্রচুর পানি পান করতে হবে। 
  • প্রতিদিন আঁশযুক্ত বা রাফেজ খাবার খেতে হবে। 
  • নিয়মিত মল ত্যাগের অভ্যাস করতে হবে।

iii. গ্যাস্ট্রিক আলসার: এটি অন্ত্রের প্রদাহ বা ক্ষত। 

প্রতিকার:

  • নিয়মিত সহজপাচ্য খাদ্য গ্রহণ করতে হবে।
  • অধিক তেল ও মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে। 
  • নিয়মিত খাদ্য গ্রহণ করতে হবে এবং কফি, সিগারেট বর্জন করতে হবে।
5 views

Related Questions