1 Answers

উদ্দীপকে সালমা বেগম অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হয়েছে।
কারণ তার পিঠের পেছনে ও অস্থিতে ব্যথা অনুভূত হয় এছাড়াও তার কায়িক পরিশ্রম কম হয়, যা অস্টিওপোরোসিস রোগের লক্ষণ ও কারণ। এটি একটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। রোগটির প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে নিচে আলোচনা করা হলো-

প্রতিকার
i. পঞ্চাশোর্ধ পুরুষ ও নারীদের দৈনিক 1200 মিলিগ্রাম (বা চিকিৎসক নির্দেশিত অন্য কোনো পরিমাণ) ক্যালসিয়াম গ্রহণ করা।
ii. ননিতোলা দুধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা।
iii. কমলার রস, সবুজ শাকসবজি, সয়াদ্রব্য ও ক্যালসিয়াম-সমৃদ্ধ খাবার খাওয়া।
প্রতিরোধ
i. যথেষ্ট পরিমাণে সূর্যালোকের সংস্পর্শে আসা।
ii. ক্যালসিয়াম ও ভিটামিন 'ডি' সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা।
iii. নিয়মিত ব্যায়াম করা (যদি কেউ ইতোমধ্যে অস্টিওপোরোসিসে আক্রান্ত হয় তাহলে ব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে)।
iv. সুষম ও আঁশযুক্ত খাবার গ্রহণ করা।

7 views

Related Questions