1 Answers
উদ্দীপকে উল্লিখিত রোগটি হলো থ্যালাসেমিয়া। রোগটি হওয়াতে DNA এর অস্বাভাবিকতা দায়ী। নিচে বিষয়টি যুক্তিসহ আলোচনা করা হলো-
থ্যালাসেমিয়া একটি জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি অস্বাভাবিকতা।
এটি একটি জিনগত অসুখ যেটি সেক্স-ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোতে মিউটেশনের কারণে হয়। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকণিকার কোষে -গ্লোবিউলিন ও -গ্লোবিউলিন এর জিনের অনুপস্থিতির কারণে। এর ফলে ত্রুটিপূর্ণ রক্তকোষ উৎপন্ন হয়। আমরা জানি, বংশগতীয় অস্বাভাবিকতার প্রধান কারণ হলো সেক্স-ক্রোমোজোমে জিনের বিন্যাসে অস্বাভাবিকতা। আমরা আরও জানি, ক্রোমোজোমের বংশগতীয় পদার্থ হলো DNA। DNA তে প্রয়োজনীয় জিনগুলোর উপস্থিতি জীবের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সেক্স-ক্রোমোজোমের DNA তে - ও - গ্লোবিউলিন উৎপাদনের জিনের অনুপস্থিতিই থ্যালাসেমিয়া রোগের কারণ।
সুতরাং, উপরের আলোচনায় স্পষ্টত যে, DNA এর সাথে থ্যালাসেমিয়া রোগের সম্পর্ক আছে।