1 Answers

উদ্দীপকের রোগটি এইডস রোগ। নিচে এর লক্ষণ ও প্রতিরোধের উপায় আলোচনা করা হলো-
এইডসের লক্ষণ:

  • দ্রুত রোগীর ওজন কমতে থাকা।
  • এক মাসেরও বেশি সময়ব্যাপী একটানা জ্বর থাকা বা জ্বর জ্বর ভাব দেখা দেওয়া।
  • একমাস বা তারও বেশি সময় ধরে পাতলা পায়খানা হওয়া।
  • অনেক দিন ধরে শুকনো কাশি হতে থাকা।
  • ঘাড় ও বগলে ব্যথা অনুভত হওয়া, মুখমণ্ডল খসখসে হয়ে যাওয়া।
  • মুখমণ্ডল, চোখের পাতা, নাক ইত্যাদি ফুলে যাওয়া।
  • সারা দেহ চুলকানি হওয়া।

এইডস রোগ প্রতিরোধের উপায়:

i. অনিরাপদ যৌন মিলন থেকে বিরত থাকা।
ii. রক্ত গ্রহণের পূর্বে রক্তপরীক্ষা করা।
iii. ব্যবহারের পূর্বে ইনজেকশনের সিরিঞ্জ, সূঁচ, দন্ত চিকিৎসার যন্ত্রপাতি এবং অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা।
iv. একই ব্লেড দিয়ে একাধিক ব্যক্তির শেভ না করা।
V এইডস আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন না করা।

4 views

Related Questions