1 Answers

রক্তে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে শ্বসনতন্ত্র এবং রক্তসংবহনতন্ত্র উভয় তন্ত্রই ঘনিষ্টভাবে সম্পর্কিত। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস ও রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড এক্ষেত্রে মূল ভূমিকা পালন করে।

শ্বাসগ্রহণের মাধ্যমে বাতাস তথা O2 ফুসফুসের অ্যালভিওলিতে পৌঁছায়। অ্যালভিওলি থেকে ব্যাপন প্রক্রিয়ায় O2 ফুসফুসীয় শিরার রক্তে প্রবেশ করে। পরবর্তীতে এই O2 হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে মিলিত হয়ে অক্সিহিমোগ্লোবিনরূপে বাহিত হয় এবং হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। এক্ষেত্রে O2 যুক্ত রক্ত হেপাটিক ধমনির মাধ্যমে যকৃতে, মেসেনটেরিক ধমনির মাধ্যমে পাকস্থলিতে, বৃক্কীয় ধমনির মাধ্যমে বৃক্কে পৌঁছে থাকে। এ সকল অঙ্গে পৌছার পর অক্সিহিমোগ্লোবিন থেকে O2 মুক্ত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় দেহের কোষকলায় প্রবেশ করে। পরবর্তীতে এ সকল অঙ্গের কোষকলায় শ্বসন প্রক্রিয়ার ফলে উৎপন্ন CO2 রক্তের সঙ্গে মিশে বিভিন্ন শিরার মাধ্যমে যেমন- বৃক্কীয় শিরা, হেপাটিক শিরা এবং শেষ পর্যায়ে মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ে প্রবেশ করে। এখান থেকে CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে পৌঁছায়, সেখানে রক্ত পরিশোধিত হয়।

অতএব, উপরের আলোচনা থেকে বলা যায় যে, শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্রের অনুপস্থিতে রক্তে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন অসম্ভব। তাই, উক্ত পরিবহন প্রক্রিয়াটির সাথে শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র ওতপ্রোতভাবে সম্পর্কিত।

5 views

Related Questions