1 Answers
উদ্দীপকে উল্লিখিত শেষের লাইনটি হলো "নিউমোনিয়া ফুসফুসের একটি মারাত্মক রোগ"। নিচে উক্তিটির ব্যাখ্যা দেওয়া হলো-
নিউমোনিয়া ফুসফুসের একটি রোগ। অত্যধিক ঠাণ্ডা লাগলে এ রোগ হতে পারে। হাম ও ব্রংকাইটিস রোগের পর ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হয়। নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়। এ রোগ হলে ফুসফুসে শ্লেষ্মা জাতীয় পদার্থ জমে কফ সৃষ্টি হয়, কাশি ও শ্বাসকষ্ট হয়। দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ বেশি জ্বর হয়। চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয় এবং মারাত্মক শ্বাসকষ্ট হয়।
শিশু ও বয়স্কদের জন্য এ রোেগ অত্যন্ত বিপজ্জনক। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসা গ্রহণ না করলে এটি খারাপ অবস্থায় উপনিত হয়ে নিঃশ্বাসে সমস্যা তৈরি করে। সুতরাং, নিউমোনিয়া অবশ্যই ফুসফুসের একটি মারাত্মক রোগ।
5 views
Answered