1 Answers

'আইন সবার জন্য সমান'- উদ্দীপকে উল্লেখিত উপজেলা নির্বাহী কর্মকর্তার উক্ত উক্তিটি যথার্থ।
নাগরিক জীবন সুষ্ঠু ও সুন্দর করতে প্রয়োজন আইনের শাসন। আর আইনের 'শাসনের মূল কথা হলো আইনের দৃষ্টিতে সবাই সমান। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। আইনের দৃষ্টিতে সবাই সমান এর অর্থ জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে সকলে আইনের সমান আশ্রয় লাভ করবে। আইনের শাসনের গুরুত্ব অপরিসীম। আইন না থাকলে সমাজে অনাচার-অরাজকতা সৃষ্টি হয়। সবল দুর্বলের অধিকার হরণ করে।- আইনের শাসন না থাকলে সমাজে স্বাধীনতা ও সাম্য থাকে না।
উদ্দীপকে প্রভাবশালী নেতা আরজু সরকার ঘোষিত 'নো মাস্ক নো সার্ভিস' নীতি লঙ্ঘন করে মাস্ক না পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে জোর করে প্রবেশ করতে চায়। জনাব আরজুর এমন কর্মকাণ্ড দেখে মনে হয়, সে যেন আইনের ঊর্ধ্বে। কিন্তু আইনের শাসনের মূল কথা হলো আইন সকলের জন্য সমান। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরজুর এমন আচরণ দেখে আলোচ্য উক্তিটি করেছেন।
উপরের আলোচনা শেষে বলা যায়, আইনের শাসনের মূল কথা হলো আইন সকলের জন্য সমান। এখানে ধনী-দরিদ্র বলে কোনো পার্থক্য নেই। তাই উদ্দীপকের উপজেলা নির্বাহী কর্মকর্তার আলোচ্য উক্তিটি যথার্থ।

5 views

Related Questions