1 Answers
উদ্দীপকে মি. সোহেল ও তার ভাইয়ের আয় বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকে ত্বরান্বিত করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন। প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি।
শিল্প হলো অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। কারণ দ্রুত শিল্পায়ন ব্যতীত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ অর্জন সম্ভব নয়। ক্রমবর্ধমান শিল্পায়ন দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি অর্জনের একটি অপরিহার্য পূর্বশর্ত। দেশজ উৎপাদনে অর্থনীতির এ গুরুত্বপূর্ণ খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশের জাতীয় আয়ে অবদান রাখে এরূপ ১৫টি খাতের মধ্যে চারটি খাতের সমন্বয়ে শিল্প খাত গড়ে উঠেছে। উদ্দীপকে মি. রহমান ও তার ভাইয়ের আয় জাতীয় অর্থনীতিতে যোগ হয়ে প্রবৃদ্ধির হার বৃদ্ধিতে সহায়তা করছে। মি. সোহেলের জাহাজ নির্মাণ কারখানায় তৈরি জাহাজ বিশ্ব বাজারে বিক্রির টাকা জাতীয় অর্থনীতিতে যোগ হচ্ছে। পাশাপাশি এ কারখানায় কাজ করা দেশীয় শ্রমিকরা কাজ পেয়ে কর্মসংস্থান করার মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলা যায়।