1 Answers

উদ্দীপকে 'ক' ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ করে। বাংলাদেশের প্রেক্ষিতে অর্থনৈতিক অগ্রগতিতে এ ব্যাংকটির ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ।

অর্থ ও ঋণ ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করে স্থিতিশীল মূল্যস্তর বজায় রাখার মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আত্মকর্মসংস্থান তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের সার্বিক কল্যাণ সাধনে কেন্দ্রীয় ব্যাংক বহুবিধ কার্য সম্পাদন করে। দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক তথা সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ করে ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে আবার ক্ষেত্রবিশেষ বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণও প্রদান করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনাপাওনা ক্লিয়ারিং হাউস বা নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করে। এ ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে। এ ব্যাংক বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ, রৌপ্য প্রভৃতি মূল্যবান ধাতু ও উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে। আর এসব কার্যাবলি সম্পাদনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে 'ক' ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। তবে 'ক' ব্যাংক সরাসরি জনগণের মধ্যে ঋণ বিতরণ করে না। এ বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির সাথে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষিতে অর্থনৈতিক অগ্রগতিতে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

5 views

Related Questions