1 Answers
অনুচ্ছেদে উল্লিখিত নারী সম্প্রদায়ের অগ্রগতিতে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়।
জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা। বিশ্বশান্তি, প্রতিষ্ঠাসহ নারী ও শিশুর অবস্থার উন্নয়নে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উদ্দীপকে আমরা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা লক্ষ করি। নারীর প্রতি বৈষম্য দূরীকরণে এবং নারীর অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ তার সৃষ্টিলগ্ন থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও আইন প্রণয়ন করে। ১৯৪৮ সালে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ছাড়াও জাতিসংঘ নারী উন্নয়নে নানা ধরনের কাজ করে। যেমন- মানবপাচার দমন ও পতিতাবৃত্তি অবসানের জন্য জাতিসংঘ সনদ অনুমোদন, নারীর রাজনৈতিক অধিকার, কর্মসংস্থান ও পেশাক্ষেত্রে বৈষম্য বিলোপ, নারী বছর ও দশক ঘোষণা, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিডও কার্যকরসহ নানাভাবে নারীদের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখছে। এভাবে নারীদের কল্যাণে বিভিন্ন আন্তর্জাতিক প্রটোকল, সেমিনার, কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নেও জাতিসংঘ অগ্রণী ভূমিকা পালন করে।
পরিশেষে বলতে পারি, নারী অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা অপরিসীম।