1 Answers

সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের দায়কে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে।

মালিক ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করেন, মেধা ও শ্রম দেন। তবে তার একার পক্ষে ব্যবসায় পরিচালনা সম্ভব হয় না। সরবরাহকারী মালামাল সরবরাহ করে, ক্রেতা পণ্য কিনে মুনাফার ব্যবস্থা করে ও সরকার বিভিন্ন সুবিধা দিয়ে ব্যবসায়ীকে সহায়তা করে। সমাজের এ পক্ষগুলোর সহায়তা ছাড়া তিনি উন্নতি করতে পারে না। সমাজের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সফলতার সাথে টিকে থাকতে পারেন। তাই ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions