1 Answers

উদ্দীপকের মাজহার সাহেব ফসলের বীজ উৎপাদন করে সফল হন। মাজহার সাহেব ফসলের বীজ উৎপাদন ও বাজারজাত করার জন্য সঠিক উপায়ে জমি নির্বাচন, জমি তৈরি, বীজ শোধন, সার ও সেচ প্রয়োগ, বীজ সংগ্রহ, রক্ষণাবেক্ষণ প্রভৃতি কাজ করেন। এসকল ব্যবস্থাদি গ্রহণের ফলে তিনি ভালো মানের বীজ বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হন। এছাড়া গুণগত মানসম্পন্ন বীজ কৃষিক্ষেত্রে ফসলের উৎপাদন বাড়ানোর প্রথম শর্ত।

সঠিক উপায়ে বীজ উৎপাদনের ফলে মাজহার সাহেবের উৎপাদিত বীজ কৃষিক্ষেত্রেও অবদান রাখছে। বীজ যথাযথ উপায়ে উৎপাদন করলে জাতের বিশুদ্ধতা রক্ষা হয়। এছাড়া বীজ নীরোগ ও সুস্থ হয়। এ ধরনের বীজ শোধন করে জমিতে লাগালে চারা সবল হয় এবং মাটিবাহিত রোগ প্রতিরোধ করে। উন্নত বীজ উৎপাদিত পণ্যের গুণাগুণ ও বাজারমূল্য বহুলাংশে বৃদ্ধি করে। তার পরামর্শ অনুযায়ী অন্য কৃষকরাও একইভাবে বীজ উৎপাদন ও বাজারজাত করে লাভবান হতে পারেন।

তাই এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে, ভালো বীজ উৎপাদনের মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি ও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এলাকার অন্য কৃষকদেরও মাজহার সাহেবের পরামর্শ গ্রহণ করা উচিত। 

4 views

Related Questions