1 Answers
অভিজ্ঞতা অর্জনের ফলে শাহানা ব্যবসায় সফলতা সামাজিক পরিবেশের অন্যতম অবদান।
একটি দেশের জনসংখ্যা, শিক্ষা-সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য মিলে যে পরিবেশ সৃষ্টি হয় তাই সামাজিক পরিবেশ। মানুষ তার নিজ দেশের ভাষা, রীতিনীতি, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও আচার-আচরণ দ্বারা নিজের সমাজকে সমৃদ্ধ করে। সমাজ হলো পরস্পর সম্পর্কযুক্ত মানবগোষ্ঠী। সমাজের মানুষের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, রীতিনীতি, আইন-কানুন, শিক্ষা-সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে সামাজিক পরিবেশ গড়ে ওঠে।
উদ্দীপকের শাহানা ২০০৯ সালে একটি চায়ের দোকান স্থাপন করেন। ঐ সালেই প্রাকৃতিক দুর্যোগ সিডরের আঘাতে তার দোকানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। তিনি কিছু মূলধন যোগাড় করে পুনরায় দোকানটি স্থাপন করে ব্যবসায় শুরু করেন। দক্ষ কারিগরের অভাবে তিনি ব্যবসায় পরিচালনায় সমস্যার সম্মুখীন হন। ধীরে ধীরে দক্ষ কারিগর নিয়োগ, আরও অধিক মূলধন বিনিয়োগ এবং অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে তিনি ব্যবসায়ে সফলতা পান।
শাহানা ব্যবসায়ের সম্প্রসারণ, মানসম্মত পণ্য পরিবেশন, ভোক্তার চাহিদা সৃষ্টি, অধিক মুনাফা অর্জনের মাধ্যমে ব্যবসায়িক সফলতা পেয়েছেন, যা ব্যবসায়িক পরিবেশের প্রভাবে সম্ভব হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের শাহানার ব্যবসায় সফলতার পিছনে ব্যবসায় পরিবেশের যথেষ্ট প্রভাব রয়েছে।