1 Answers

"উদ্দীপকের তুষারের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের লেখকের অভিমত প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটি যথার্থ। 

প্রথাগত পাঠ্যপুস্তকের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত অর্থে সুশিক্ষিত হওয়া যায় না। সুশিক্ষার জন্য চাই সমন্বিত শিক্ষা। 

উদ্দীপকের তুষার দশম শ্রেণির ছাত্র। সে মনে করে ভালো ফল অর্জন করতে হলে পাঠ্যপুস্তক ছাড়াও অন্যান্য বই পড়া প্রয়োজন। তুষার নির্ধারিত পাঠ্যবইয়ের মধ্যে না থেকে লাইব্রেরিতে গিয়েও বিভিন্ন ধরনের বই পড়ে। 'বই পড়া' প্রবন্ধে লেখক আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থার ত্রুটিসমূহ তুলে ধরেছেন। লেখকের মতে প্রচলিত শিক্ষাব্যবস্থার ত্রুটির কারণেই শিক্ষার্থীরা সুশিক্ষা থেকে বঞ্চিত হয়। লেখকের মতে পাস করা ও শিক্ষিত হওয়া এক নয়। লেখকের এ দৃষ্টিভঙ্গি উদ্দীপকের তুষারের মানসিকতায় প্রতিফলিত হয়েছে।

'বই পড়া' প্রবন্ধে লেখক স্বশিক্ষিত হওয়ার ওপর অধিক জোর দিয়েছেন, যা একমাত্র লাইব্রেরিতে গিয়ে পাঠ্যবইয়ের বাইরেও পড়াশুনা করতে হবে, সাহিত্যচর্চা করতে হবে। এ অভ্যাসটা উদ্দীপকের তুষারের মাঝে দেখা যায়। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

6 views

Related Questions