1 Answers
শ্রীশঙ্করাচার্য বলেন, ঈশ্বর হলেন এক ও অদ্বিতীয়। এ অদ্বৈতবাদ প্রচার করে তিনি বিখ্যাত হন। ব্রহ্ম সর্বব্যাপী। এজন্যই তাঁকে কেউ দেখতে পায় না। অপরদিকে আত্মা অজ, নিত্য বা শাশ্বত। জীব মৃত্যুবরণ করলেও আত্মা অমর। আত্মা অমর বলেই এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে। আর আত্মা বা জীবাত্মা ব্রহ্মেরই অংশ। সুতরাং জীব ও ব্রহ্মের মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই। ব্রহ্ম মানে সর্ববৃহৎ। ব্রহ্মই হলেন স্বয়ং ঈশ্বর। ব্রহ্ম নিরাকার ও নির্গুণ এবং নিশ্চল অবস্থায় অবস্থান করেন। ব্রহ্ম ও পরমাত্মার জন্ম নেই, মৃত্যু নেই, তিনি অজ্ঞ, অনাদি ও শাশ্বত। যিনি সকল কিছুর স্রষ্টা তিনি ব্রহ্মা।
জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। জীবের মধ্যেই রয়েছে ঈশ্বরের অস্তিত্ব। জীবের মধ্য থেকে ঈশ্বরের এ জীবসত্তা বা আত্মাই জীবনকে বিকশিত করে, জীবন পরিপূর্ণভাবে বেড়ে ওঠে। জীবের মধ্য থেকেও ঈশ্বরের লীলার প্রকাশ ঘটে।