1 Answers

রন্তিদেবের উপখ্যানের শিক্ষা হলো মানবতাবোেধ প্রদর্শন করা যা বাস্তব জীবনে প্রয়োগ করলে মানুষ মহান ব্যক্তিতে পরিণত হতে পারে। রন্তিবর্মা ছিলেন একজন রাজা। শ্রীকৃষ্ণে সবকিছু সমপর্ণ করে তিনি অযাচকবৃত্তি গ্রহণ করে ছিলেন। তিনি বিলাসিতায় গা ভাসিয়ে দেননি। তিনি আটচল্লিশ দিন উপবাস কাটালেন। পরে আহার এলো তার জন্য। কিন্তু এক ক্ষুধার্ত ভিখারী তার সামনে এলে তিনি নিজের ক্ষুধার কথা ভুলে গেলেন। ভিখারিকে তার আহারটুকু দিয়ে দিলেন। এই উপাখ্যানের শিক্ষা হলো- মানবতাই ধর্ম। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ব প্রকাশ পায়, অন্যের উপকার হয়। আমরা মানবতা গুণ অর্জন করলে নিজেরও পূর্ণ হবে এবং অপরেরও কল্যাণ হবে।

সুত্রাং সবশেষে বলা যায় যে, রন্তিদেবের উপাখ্যানে মানবতা প্রদর্শনের মাধ্যমে নিজের ও অপরের মঙ্গল সাধন করার শিক্ষা লাভ করা যায়।

5 views

Related Questions