1 Answers
উদ্দীপকের বর্ণনায় একথা অত্যন্ত স্পষ্ট যে, নিখিল বাবুর আচরণের সাথে ধর্মপথের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
উদ্দীপকের নিখিল বাবু অফিসে যাওয়ার পথে রাস্তায় লোকের ভিড় দেখে এগিয়ে গেলে দেখতে পান তারই প্রতিবেশী শ্যামল বাবু রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ অবস্থা দেখে তিনি তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসকের সাহায্যে তাকে সুস্থ করে তোলেন। নিখিল বাবুর এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে নৈতিক মূল্যবোধের বিষয়টি ফুটে উঠেছে। আমরা জানি, কোনটা ভালো কাজ বা কল্যাণকর কাজ আর কোনটা মন্দ কাজ বা অকল্যাণকর কাজ, তা বিচার করার জন্য যে বোধ বা বিবেচনা শক্তি, তাকেই বলে নৈতিক মূল্যবোধ। আবার ভালো কাজ করা ধর্ম এবং মন্দ কাজ করা অধর্ম। অন্য কথায় নৈতিক মূল্যবোধ হচ্ছে, যে কাজকে ন্যায় আচরণীয় ও কল্যাণকর মনে করে, তা মনে চললে ধর্ম হয় এবং যা ভালো কাজ নয় তা করলে অধর্ম হয়। তাই নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকের নিখিল বাবুর আচরণ অর্থাৎ নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।