1 Answers

অমল বাবুর উপাসনা পদ্ধতিটি হচ্ছে নিরাকার উপাসনা পদ্ধতি।

উদ্দীপকের অমল চরিত্রে আমরা দেখতে পাই, তিনি সাংসারিক কোনো কাজকর্মে মনোনিবেশ করতে পারেন না। সকল কামনা- বাসনা ত্যাগ করে ঈশ্বর সাধনায় একাগ্রচিত্তে নিজেকে নিয়োজিত করেন। যা পাঠ্যপুস্তকের নিরাকার উপাসনা পদ্ধতির আলোচনার সাথে সংগতিপূর্ণ। এ উপাসনায় ভক্তের কাছে কোনো আকার থাকবে না। মূলত এ ধরনের উপাসনা কেবল ধ্যান সাধনার মাধ্যমে করা হয়। জ্ঞানযোগ নিরাকার উপাসনার একটি অংশ। এ উপাসনা ঈশ্বরের প্রতিকৃতিকে উদ্দেশ্য করে করা হয় না। নিরাকাররূপে ঈশ্বর অদৃশ্য অবস্থায় অবস্থান করেন। তাঁকে উপলব্ধি করে তাঁর উপাসনা করা হয়। যেমনটি উদ্দীপকের অমলবাবু করেছেন।

তাই নিঃসন্দেহে বলা যায়, অমল বাবুর উপাসনা পদ্ধতিটি নিরাকার উপাসনা পদ্ধতি।

5 views

Related Questions