1 Answers

তথ্যচিত্র-১-এর মধ্যে আরাফার মন্তব্যে কাফির ব্যক্তিদের চরিত্র ফুটে উঠেছে। যা কুফর হিসেবে গণ্য। কুফর শব্দের অর্থ অস্বীকার করা, সত্যকে ঢেকে রাখা, গোপন করা ইত্যাদি।

ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। উদ্দীপকে তথ্যচিত্র-১ আরাফা একজন ধার্মিক মেয়ে। সে বর্তমান সমাজের কিছু চিত্র নিয়ে মন্তব্য করে বলে, কিছু মানুষ আজ ইসলামের মৌলিক বিষয়গুলো অস্বীকার করে এবং সত্য গোপন করে যা কুফর হিসেবে গণ্য। আর এ অবিশ্বাসী ব্যক্তিগুলোকে কাফির বলা হয়। কোনো ব্যক্তি যদি ইসলামের মৌলিক বিষয়ের যেকোনো একটিকে অস্বীকার বা অবিশ্বাস করে তবে সে কাফির হিসেবে গণ্য হয়। কাফিরের পরিণতি অত্যন্ত ভয়াবহ।

সুতরাং বলা যায়, আরাফার মন্তব্যটিতে কাফিরের চরিত্র ফুটে উঠেছে যা কুফর হিসেবে গণ্য।

4 views

Related Questions